প্রিয়াঙ্কাকে হটিয়ে চীনা ছবিতে দীপিকা
বিনোদন ডেস্ক : বলিউডের পিগি চপস প্রিয়াঙ্কা ও মাস্তানি দীপিকার মধ্যকার প্রতিযোগিতা নতুন কিছু নয়। ব্যক্তিজীবনে যেমন বন্ধুতা দুজনের তেমনি কাজের ক্ষেত্রেও দারুণ প্রতিযোগী।
দুই বলিউড সুন্দরী প্রায় একসঙ্গেই পারি জমিয়েছিল হলিউডে। প্রিয়াঙ্কা ‘কোয়ান্টিকো’ ও দীপিকা ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় অভিনয় করে হলিউড মাতিয়ে এসেছেন।
এবার আবার কাজের প্রতিযোগিতায় নামলেন দুই বলিউড সুন্দরী। গত বছরই জানা গিয়েছিল ভারত-চীন প্রযোজিত দুটি ছবি তৈরি হচ্ছে ইরস ইন্টারন্যাশনালের ফ্র্যাঞ্চাইজি ফিচার ফিল্ম স্টুডিও ‘ট্রিনিটি পিকচার্স’ এবং চীনের প্রযোজনা সংস্থার যৌথ প্রয়াসে। দুটো ছবির মধ্যে একটার পরিচালক কবীর খান, অন্যটির সিদ্ধার্থ আনন্দ।
সিদ্ধার্থ জানিয়েছিলেন, একটা ক্রস কালচারাল লাভ স্টোরি তৈরি করছি। গল্পের প্রেক্ষাপট বেইজিং। আন্তর্জাতিক স্তরে যার জনপ্রিয়তা রয়েছে, তেমন কোনো অভিনেত্রীকেই নায়িকা করব। ইঙ্গিতটা সে সময়ে প্রিয়াঙ্কার দিকেই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, দীপিকাই বাজি মেরে বেরিয়ে গেলেন।
নায়িকার মুখপাত্র জানিয়েছেন, দীপিকা ছবি করতে রাজি হয়েছেন। ছবির ওয়ার্কিং টাইটেল, ‘লাভ ইন বেইজিং’











