বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার দৈনিকের কাণ্ড : এক ভাবনার খবরে বাংলাদেশের ভাবনার ছবি!

news-image

স্পোর্টস ডেস্ক : দুই দেশের দুই নায়িকাকে গুলিয়ে ফেলে সংবাদ প্রকাশ করেছে কলকাতার ২৪ ঘণ্টা নামে একটি সংবাদমাধ্যম। গত শুক্রবার চলন্ত গাড়িতে অপহরণ ও শ্লীলতাহানির শিকার হন মালায়ালাম অভিনেত্রী ভাবনা। সেই সংবাদে জি নিউজের বাংলা ভার্সনের ওই পত্রিকাটি বাংলাদেশি অভিনেত্রী ভাবনার ছবি ব্যবহার করে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশি অভিনেত্রী ভাবনা।

খবরের বিষয়বস্তু ছিল, শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে ভারতের কচির এরনাকুলামের আথানি নামক স্থানে মালায়ালাম অভিনেত্রী ভাবনার গাড়ি আটকে জোর করে একদল ব্যক্তি তাকে শ্লীলতাহানি করে। তার গাড়িতে প্রবেশ করে অপহরণ করা হয় এ অভিনেত্রীকে। জোরপূর্বক অভিনেত্রীর ছবি ও ভিডিও করে দুর্বৃত্ত দলটি। ঘণ্টাখানেক এসব অসভ্যতার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে মামলা এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

এই ঘটনাটি নিয়ে গত শনিবার ১৮ ফেব্র“য়ারি সংবাদ প্রকাশ করে ২৪ঘণ্টা নামের পত্রিকাটি। সেখানে মালায়ালাম অভিনেত্রীর বদলে বাংলাদেশের অভিনেত্রী ভাবনার ছবি প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর স্বভাবই বিব্রতকর অবস্থায় পড়েন অভিনেত্রী। তিনি সোমবার নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেন, “মানুষ এত নির্বোধ এবং বিরক্তির কিভাবে হয়! এ ধরনের নিউজ করার আগে দুইবার ভাববে না। খুব হতাশাজনক ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আমার সংবাদ না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ