বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বয়স্ক পাখি

news-image

ন্যাশনাল জিওগ্রাফিক: সবচেয়ে বেশি বয়সী অ্যালবাট্রসের নাম উইজডম। বয়স ৬৬ বছর। যুক্তরাষ্ট্রের মিডওয়ে অ্যাটোল অভয়ারণ্যের বাসিন্দা। সেখানকার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, প্রবীণ পাখিটি ডিমে তা দিয়ে আরেকটি ছানা ফুটিয়েছে।

উইজডম গত ছয় দশকে প্রায় প্রতিবছরই একটি করে ডিম দিয়েছে। আর সর্বশেষ টানা দুই বছরই বাচ্চা ফুটিয়েছে। অ্যালবাট্রসের জন্য এটা এক বিরল ঘটনা।

মিডওয়ে অ্যাটোল ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজের উপব্যবস্থাপক ডিশা নরউড বললেন, দুটি কারণে উইজডমের প্রজননক্ষমতা খুবই তাৎপর্যপূর্ণ। প্রাণী গবেষকদের জানামতে, এটিই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বুনো পাখি। তাই এদের বংশবৃদ্ধির ধারাবাহিকতার গুরুত্ব প্রাণী গবেষকদের কাছে অনেক বেশি। তা ছাড়া এ ধরনের অ্যালবাট্রস বছরে একটিমাত্র ডিম দিয়ে থাকে। আইইউসিএনের বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় এই লেসান অ্যালবাট্রসের নামও আছে।

১৯৫৬ সালের ১০ ডিসেম্বর জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস একটি সাধারণ লেসান অ্যালবাট্রসকে চিহ্নিত করেন। পরবর্তী ৪৬ বছর পাখিটিকে আর দেখা যায়নি। ২০০২ সালের শেষ দিকে রবিনস আবার পাখিটিকে খুঁজে পান। তুলনামূলক বেশি বয়সেও সুস্থতা ধরে রাখায় পাখিটির নাম দেওয়া হয় উইজডম।

অ্যালবাট্রস পাখি পূর্ণ বয়সে পৌঁছানোর পর তাদের বয়স আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। রবিনস ১৯৫৬ সালে উইজডমকে শুধুই একটি প্রাপ্তবয়স্ক পাখি হিসেবে জানতেন। সেই হিসাবে এটির বয়স এখন অন্তত ৬৬ বছর। আর সব অ্যালবাট্রসের মতোই উইজডম ও তার সঙ্গী আকেয়ামাই প্রতিবছর পারস্পরিক বন্ধন নতুন করে সুদৃঢ় করতে একই জায়গায় হাজির হয়।
অ্যালবাট্রস যুগলেরা আজীবন পরস্পর বিশ্বস্ত থাকে। তবে সঙ্গীর মৃত্যুতে তারা নতুন কাউকে বেছে নেয়। উইজডমের জীবদ্দশায় বেশ কয়েকটি পুরুষসঙ্গী হারিয়েছে। এটি বর্তমান সঙ্গীর সঙ্গে মিলে বেশ কয়েকটি ছানার জন্ম দিয়েছে। আর গোটা জীবনে উইজডম ৩০ থেকে ৩৫টি সন্তান পেয়েছে বলে ধারণা করা হয়।

বিজ্ঞানীরা এখনো নতুন ছানাটির নামকরণ করেননি। উইজডম ও আকেয়ামাই এখন তাকে পালা করে পাহারা দিচ্ছে। প্রবীণতম পাখিটি আগামী বছরও মা হতে পারবে কি না—সময়ই উত্তরটা বলে দেবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ