বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসেনজিতের নায়িকা হয়েই ফিরছেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্রে ফিরবেন। অবশেষে নতুন চলচ্চিত্রের খবর জানালেন তিনি। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘একটি সিনেমার গল্প’। ছবিটি পরিচালনা করবেন চিত্রনায়ক আলমগীর।

পূর্ণিমা বলেন, আমি নতুন এ ছবিতে গত দু’দিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। তার অভিনয় আমারও খুব প্রিয়। এবারই প্রথম একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এ ছবির গল্পটিও খুব সুন্দর। কিছুদিন পর এ ছবির কাজ শুরু হবে।

এদিকে, এ ছবিতে আরো অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি হবে ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্টের। গত বছর বেশকিছু কাজে পূর্ণিমাকে দেখেছেন দর্শক। বিশেষ করে ছোট পর্দার কাজে তাকে দেখা যায়। নাটক ও টেলিছবির কাজ নিয়ে পুরো বছরই ব্যস্ত ছিলেন তিনি।

মাঝে ছোট পর্দায় ফেরার পর ‘দেয়ালের ওপারে’, ‘সন্দেহে মনদাহ’, ‘ফিরে যাওয়া হলো না’, ‘বাকবাকুম পায়রা’, ‘প্রিয় রং হলুদ’সহ বেশকিছু নাটকে কাজ করে বেশ প্রশংসিত হন জনপ্রিয় এই অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতেও দেখা গেছে পূর্ণিমাকে। বছরের শেষদিকে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন।

এছাড়া মাত্র ৫ মিনিটের জন্য সচেতনতামূলক একটি নাটিকাতে অভিনেতা রওনক হাসানের বিপরীতে কাজ করেন। জন সচেতনতামূলক এই নাটিকাটি পরিচালনা করেন টুকু মজনিউল। এছাড়া সামনে শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে এ বছর নির্বাচন করবেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ