,

ইনি ৮০০ সন্তানের জনক!

news-image

 

বৃটেন: এক জন পুরুষের পক্ষে ক’টি সন্তানের জনক হওয়া সম্ভব? ছোট পরিবারের ধারণা চালু হওয়ার আগে ১৪-১৫ সন্তানের পিতা হতেন অনেকেই। কিন্তু এক সঙ্গে ৮০০ ছেলে-মেয়ের পিতা! তা-ও কি সম্ভব!

আপাতদৃষ্টিতে অসম্ভব এই কাজটিকেই সম্ভব করে দেখিয়েছেন বৃটেনের সিমন ওয়াটসন। তার দাবি, তিনি প্রায় ৮০০ সন্তানের পিতা হয়েছেন। হবেন না-ই বা কেন, তিনি যে পেশাদার স্পার্ম ডোনার। যে সমস্ত মহিলা মা হতে চাইছেন, কিন্তু কোনও পুরুষসঙ্গীর কাছ থেকে পাচ্ছেন না উপযুক্ত সহযোগিতা, তাঁদের নিজের বীর্য প্রদান করে গর্ভধারণে সহায়তা করাই সিমনের কাজ।

বর্তমানে ৪১ বছর বয়সি সিমন বিগত ১৬ বছর ধরে স্পার্ম ডোনারের কাজ করে আসছেন। সন্তানহীন মানুষদের সন্তানাকাঙ্ক্ষা পূরণের মতো কোনও মহৎ আদর্শ থেকে এই পেশায় তিনি আসেননি বলে জানিয়েছেন সিমন। ২৫ বছর বয়সে যখন তিনি প্রথম এই কাজ শুরু করেন, তখন মূলত রোজগারের আকর্ষণেই এসেছিলেন। তার পর এই কাজেই মন বসে যায় তার।

বর্তমানে প্রায় চার হাজার টাকা ভারতীয় মুদ্রায় বিক্রি হয় সিমনের এক বোতল বীর্য। ফেসবুকের মাধ্যমেও তিনি প্রসারিত করে চলেছেন নিজের ব্যবসা। ইংল্যান্ডের বাইরেও তাইওয়ান থেকে পোল্যান্ড, স্পেন থেকে আয়ারল্যান্ডে ছড়িয়ে রয়েছে সিমনের বীর্য থেকে জন্ম নেওয়া সন্তানেরা।

নিজের সন্তানদের অধিকাংশকেই জীবনে কখনও নিজের চোখে দেখেননি সিমন। কিন্তু তাতে কী যায় আসে! নিঃসন্তানদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে