বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়ফ্রেন্ডের সঙ্গে শ্রীদেবী কন্যার পার্টি

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। বলিউডের রুপালি জগতে প্রবেশের জন্য কড়া নাড়ছেন তিনি। মায়ের সঙ্গে ঝলমলে পোশাকে ইদানিং বিভিন্ন পার্টিতে হাজিরও হচ্ছেন। এমনকি তার পোশাকগুলো ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।

সম্প্রতি শ্রীদেবী ও জানভির পার্টির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মনীশ। পাশাপাশি একটি জিফ ফাইলও পোস্ট করেন তিনি। যেখানে জানভিকে কোমর দোলাতে দেখা যায়। তবে জানভির নাচের পাশাপাশি আরো একটি বিষয় সবার নজরে এসেছে তা হলো ভিডিওটিতে শ্রীদেবী কন্যার সঙ্গে যাকে দেখা যায়, তিনি আর কেউ নন জানভির কথিত প্রেমিক শিখর পাহাড়িয়া।

বলিউডে অভিষেকের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই খবরে আসছেন জানভি। এর মধ্যে শিখর পাহাড়িয়ার সঙ্গে তার প্রেমের বিষয়টিও রয়েছে। এর আগে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি গৌরি শিন্ডে পরিচালিত এবং শাহরুখ খান ও আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজনে একসঙ্গে এসেছিলেন শিখর-জানভি। গাড়িতে পাশাপাশি বসে সিনেমাটি দেখতে এসেছিলেন তারা। এমনকি এ সময় গাড়িতে শ্রীদেবী ও বনি কাপুরও ছিলেন। গাড়ির পেছনের সিটে বসে ছিলেন শিখর, জানভি ও শ্রীদেবী। আর বনি কাপুর ছিলেন সামনের সিটে। তা ছাড়া ইন্টারনেটে তাদের চুমুর ছবিও ভাইরাল হয়েছিল।

এদিকে শোনা যাচ্ছে, মারাঠি ব্লকবাস্টার সিনেমা সাইরাত’র হিন্দি রিমেক নির্মাণ করতে চলেছেন করন জোহর। এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তার। এ জন্য নিজেকে তৈরিও করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ