বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার খরচ নেই, ৩০ বছর শিকল-বন্দি দুই ভাই

news-image

নিউজ ডেস্ক : লোহার শিকলে বাঁধা অবস্থাতেই জীবনের ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন দুই ভাই। তারা মানসিকভাবে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তাই চিকিৎসার খরচ চালানো সম্ভব নয় বলে লোহার শিকল দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছে।

এই ঘটনা ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার রাজাজি কা কারোদা গ্রামের। দুই ভাই ভাইয়ের একজনের নাম গণেশ (৫২) ও অপজনের নাম উদয়লাল (৫০)।

বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবর বলছে, দুই ভাইকে প্রায় ৩০ বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মায়ের মৃত্যুর পর থেকেই তারা মানসিকভাবে ভেঙে পড়েন। অবসাদ তাদের গ্রাস করে। তারপরই মাথায় সমস্যা দেখা দেয়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তাই তাদের চিকিৎসা করানো সম্ভব নয়। যার ফলে ঘরের এক কোণে হাতে-পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকেন গণেশ ও উদয়লাল।

এক প্রতিবেশীর ভাষ্য, গণেশ ও উদয়লালরা পাঁচ ভাই। তার মধ্যে একজন অসুস্থ দুই ভাইয়ের দেখাশোনা করেন। বাকি দু’জন পেশায় কামার ও পিয়ন। অনেক সময় গণেশ ও উদয়লাল হিংস্র হয়ে ওঠেন। তখন তাদের সামলানো খুব কঠিন হয়ে পড়ে। তাই যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্যই বেঁধে রাখা হয় তাদের।

অসুস্থ দুই ভাইয়ের চিকিৎসার জন্য আশপাশের বহু চিকিৎসককে দেখিয়েছেন তিন ভাই। অসুস্থ ভাইদের চিকিৎসার জন্য জমিও বেঁচেছেন তারা। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এখন ভাইদের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা নেই তাদের কাছে। তাই শত কষ্ট সত্তে¡ও ৩০ বছর ধরে অসুস্থ দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছেন তারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ