শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরুনের ওপর নারাজ আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় জুটির একটি বরুন ধাওয়ান ও আলিয়া ভাট জুটি। এ জুটির পরবর্তী সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত তারা। কিন্তু বরুনের ওপর নাকি নারাজ হয়েছেন আলিয়া।

‘কফি উইথ করন’ টক শোয়ের একটি পর্বে হাজির হয়েছিলেন বরুন-আলিয়া। সেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এ অভিনেত্রী প্রেমের সম্পর্কে রয়েছেন বিষয়টি ইঙ্গিত দেয়াতেই নাকি নারাজ হয়েছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

পর্বটিতে অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর বরুনকে প্রশ্ন করেন, কোন জিনিসটি সিদ্ধার্থের রয়েছে কিন্তু তার নেই? জবাবে, বরুন তার পাশে বসে থাকা আলিয়ার দিকে তাকান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন করন।

তবে এবারই নাকি প্রথম নয়। ড্রিম টিম ট্যুরের সময়ও নাকি এ দুজনের সম্পর্কের অবনতি হয়েছিল। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ট্যুরের সময় থেকেই একে অন্যের মধ্যে দূরত্ব বজাই রেখে চলছেন তারা। এমনকি সিদ্ধার্থ ও বরুনও আগে যেমনটা মিশতেন তেমনটা মিশছেন না।’