বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের নায়িকা সায়ন্তিকা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’র নতুন ছবি ‘বিদ্রোহী’-তে শাকিব খানের নায়িকা থাকছেন কোয়েল মল্লিক। এমন খবর জাগো নিউজের বিনোদন বিভাগে গেল ৮ ফেব্রুয়ারি প্রকাশ হয়।

সেই খবরে বলা হয়েছিল কোয়েল ছাড়াও এই ছবিতে শাকিবের সঙ্গে থাকবেন আরও এক নায়িকা। তবে কে হবেন সেই নায়িকা সে নিয়ে চলছিলো আলোচনা। অবশেষে শাকিব নিজেই জানালেন, ছবিতে আরেক নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকাকে।

শাকিব বললেন, ‘কোয়েলের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। তবে ‘বিদ্রোহী’ ছবিতে দুই নায়িকা থাকবেন। তাদের একজন কলকাতার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মার্চ থেকে এই ছবির শুটিং হবে। ঈদে মুক্তির জন্য ছবিটি নির্মিত হবে।’

সায়ন্তিকা কলকাতার বেশ আলোচিত নায়িকা। বাংলাদেশেও তার কদর রয়েছে। তিনি ‘আওয়ারা’, ‘হিরোগিরি’, ‘অভিমান’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন।

‘বিদ্রোহী’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। তিনি দেবের ‘পাগলু’, জিতের ‘পাওয়ার’ নামক সুপারহিট ছবির নির্মাতা।

এই প্রতিবেদন লেখার সময় নির্মাতা রাজীব বিশ্বাস অবস্থান করছেন গুলশানের শাকিবের বাস ভবনে। সেখানে ছবির গল্প নিয়ে মিটিং করছেন শাকিবের সঙ্গে।

বর্তমানে শাকিব খান যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ এবং বাংলাদেশের ‘অহংকার’ ছবি দুটিতে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ