বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেখে বুঝিনি সে বিবাহিত’

news-image

নুসরাত ফারিয়া : একটু আলাদা ধরনের মানুষই বেশি ভালো লাগে। যারা নিজেকে বেশি শো করে তাদের আমার পছন্দ না। করপোরেট টাইপের লোক পছন্দ। ৯-৫ অফিস করতে পছন্দ করে এ ধরনের মানুষ আর কি!

আজ থেকে তিন বছর আগের কথা। দিনটি ছিল ১৩ ফেব্রুয়ারি। তখন মিডিয়াতে কাজ করি বছর খানেক হয়েছে। এদিন কয়েকজন বন্ধু মিলে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম। তখন একজন লোকের সঙ্গে আমার পরিচয় হয়। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে যায়।

কথোপকথনও সুন্দর ছিল। কথা বলেই ভালো লেগেছিল। হয়তোবা সে ওভাবে আমার সঙ্গে কথা বলেননি। সে দেখতে ইয়াং এবং সুন্দর। যখন আমরা বিদায় নিব তখন তিনি বলেন, ‘প্লিজ আমার বাসায় বেড়াতে এসো। তোমার ভাবিকে বলে রাখব।’ এটা শুনে আমিতো অবাক! আসলে আমি তাকে দেখে বুঝিনি সে বিবাহিত।

আমি যখন এইচএসসি পরীক্ষা দিব তখন আমার এক বন্ধুর সঙ্গে উত্তরায় কোনো একে লোকেশনে ঘুরতে গিয়েছিলাম। ও কথা একটু কম বলে। তখন বন্ধুটি আমার হাতে একটি চিঠি দিয়েছিল। এটা আমাকে ভ্যালেনটাইনে গিফট করেছিল। চিঠিটা পেয়ে বললাম আল্লাহ ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে! এত সুন্দর করে কবিতা লিখে ফেলল!

পুরো কবিতাটা নীল রঙে কালিতে লেখা ছিল। লেখায় এতটাই বিরহ ছিল যে, একবার পড়েই আমার ভালো লেগে যায়। তখন আমি চিন্তা করি, ছেলেটা না জানি কতটা রোমান্টিক। তখন আমি গান খুব একটা শুনতাম না। পরে জানতে পারি চিঠির লেখাটি একটি গানের কথা।

ছোট সময়ের এ স্মৃতিগুলো অনেক বেশি ভালো লাগে। এরপর অনেক বড় কিছু হয়েছে কিন্তু অতটা ভালো লাগেনি।

আমি কখনো কাউকে প্রেমের প্রস্তাব দিইনি। কারণ আমি প্রস্তাব দেয়ার আগেই প্রস্তাব পেয়ে যেতাম। আমার প্রোপোজ করার সুযোগই পাইনি।

এখন যত প্রোপোজ পাই তা সবই ভক্তদের কাছ থেকে। ছয় ফিট বাই আট ফিটের একটা পেইন্টিং গিফট পেয়েছি। এটা অনেক সুন্দর। এই মুহুর্তে ছেলেদের থেকে মেয়েদের ভালোবাসা বেশি পাচ্ছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ