,

একজনের বাস যে গ্রামে

news-image

অনলাইন ডেস্ক : সত্যিই বিস্মকর মনে হতে পারে কারণ একটি গ্রামে শুধুমাত্র একজনই বসবাস করেন! সত্যিই কী তাই, কীভাবে?

পুরো একটি গ্রামে বসবাস করেন এক ব্যক্তি। তবে তার সঙ্গে অন্য মানুষ না থাকলে রয়েছে একপাল ভেড়া। আশপাশে তো বটেই, গোটা গ্রামেও কোনো মানুষ থাকে না।

টানা ১০ বছর ধরে গ্রামটিতে একাই বাস করছেন ওই ব্যক্তি। এমন ঘটনা চীনের জুয়েনসানসে গ্রামে। গত ১০ বছর ধরে লিউ সেনজিয়া নামে এক ব্যক্তি একাই বসবাস করেন সেখানে। কোনো এক অজ্ঞাত কারণে ওই গ্রামটি ধীরে ধীরে লোকশূন্য হয়ে পড়ে।

২০০৬ অথবা ২০০৭ সালে লিউর মা ও ভাইও মারা যান। আর তখন থেকেই ওই গ্রামে একেবারে একা বসবাস করছেন তিনি। একাকীত্ব ও পারিপার্শ্বিকতার সঙ্গে নানা ধরনের লড়াই করতে করতে একসময় টিকে থাকাটা ভালোভাবেই শিখে নিয়েছেন লিউ। রাতে কুকুরের ডাকে ভয় পেতেন। সে কারণে ভেড়া পালতে শুরু করেন তিনি। তখন থেকেই তার সঙ্গী একপাল ভেড়া।

স্থানীয় বনবিভাগে বন পরিদর্শক হিসেবে কাজ করেন লিউ। পারিশ্রমিক পান ১০৭ ডলার। খাবার ও পানীয় জলের জন্য তাকে অনেক দূরে যেতে হয়। তবে এতো কষ্টের পরও লিউ গ্রাম ছেড়ে চলে যাননি। কারণ হলো গ্রামটির প্রতি তার মায়া পড়ে গেছে, তাছাড়া বাপ-দাদার ভিটাবাড়ি ছেড়ে তিনি কখনই কোথাও যেতে চান না। বাকি জীবনটাও লিউ হয়তো এভাবেই কাটিয়ে দেবেন জুয়েনসানসে গ্রামের একমাত্র অধিবাসী হয়ে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে