বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর ওজন কমানোর মিশন

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাস মানেই নতুন নতুন প্রশ্ন। কবে সবার সম্মুখে আসবেন এ নায়িকা, আটকে যাওয়া ছবির শুটিং কবে থেকে শুরু করবেন কিংবা শাকিব খানের সঙ্গে পরবর্তী সময়ে নতুন কী ছবিতে দেখা যাবে?

এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিত্রাঙ্গনে। এতদিন আড়ালে থাকার কারণেই এমন প্রশ্নের জন্ম নিয়েছে। তবে অপু বিশ্বাস যে শিগগিরই ফিরছেন সম্প্রতি এক অডিও সাক্ষাৎকারে এটা নিশ্চিত হয়েছে। সামনে আসাটা এখন সময়ের ব্যাপার। ঢাকায় থেকেও কেন সবার সামনে আসছেন না?

এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে। আর সে কারণটিই এবার জানালেন এ তারকা। ‘নিজেকে আকর্ষণীয় করেই সবার সামনে হাজির হব’- এমন মন্তব্য করেছেন গতকাল। আপাতত শরীরের ওজন কমানোর অভিযানে নেমেছেন তিনি। এজন্য বেশ খাটতে হচ্ছে তাকে। নিয়মিত জিমে যাচ্ছেন।

পরিচিত লোকের নাকের ডগা দিয়ে বোরকা পরে পার্কে হাঁটছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আগেই বলেছি একান্ত কিছু সময় কাটাতেই ছোট একটা ব্রেক নিয়েছিলাম। আবার ফিরেছি। তবে এবার সবার সামনে ভিন্ন অপু হয়েই আসতে চাইছি। আপাতত ওজন কমানোর অভিযানে আছি। কাক্সিক্ষত ওজন পেলেই আবার কাজে ফিরব।’

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ ১০ মাস পর আড়াল ভেঙেছেন। এতদিন তিনি কোথায় ছিলেন, তা নিয়ে মুখ খোলেননি এখনও। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোথায় ছিলেন এবং কেন ছিলেন এ বিষয়ে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন।

এছাড়াও আগামী মাস থেকেই সিনেমার শুটিংয়ে দেখা যেতে পারে এ নায়িকাকে। আপাতত যে সিনেমাগুলো তার জন্য থেমে আছে সেগুলো শেষ করতে চান। পরে নতুন সিনেমায় কাজ করার ব্যাপারে ভাববেন। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন এ তারকা। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ