বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গান গেয়ে মঞ্চ মাতালেন শাকিব খান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক শাকিব খানের নাচের প্রশংসা অনেক আগে থেকেই করে আসছেন দর্শক। ১৭ বছরে ফিল্ম ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নাচতে দেখা গেছে তাকে।

মালেক আফসারীর ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানও গেয়েছিলেন তিনি। তবে ভক্তদের মাতাতে বাদ্যযন্ত্রের তালে মাইক্রোফোন নিয়ে সরাসরি গান করলেন এই প্রথম।

গেল মাসের শেষে পশ্চিমবঙ্গের নন্দিগ্রামে একটি স্টেজ শো-তে তিনি গান গেয়ে মঞ্চ মাতান। শাকিবের কণ্ঠে তার ‘বসগিরি’ ছবির ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি শুনে উৎসুক হাজারো জনতা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন!

এমনই একটি ভিডিও পাওয়া গেল ইউটিউবে। জানা গেছে, সেখানকার পল্লী উৎসবে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাকিব খান। গান পরিবেশনার পর তিনি তার জনপ্রিয় কিছু গানে নেচেও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ছড়ান।

শাকিব বর্তমানে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিতে কাজ করছেন। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার শুভশ্রী। এছাড়া নায়িকা বুবলীর সঙ্গে ‘অহংকার’ নামের আরও একটি ছবিতে তিনি অভিনয় করছেন। পাশাপাশি ভেঙ্কটেশের প্রযোজনায় কোয়েল মল্লিকের সঙ্গে শিগগিরই একটি ছবি শুরুর ঘোষণা দিবেন শাকিব।

দেখুন শাকিব খানের গাওয়া গানের দৃশ্য :

https://youtu.be/PIi6pIcgf6c

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ