বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বরেকর্ডের জন্য একটা বিমান খেলেন তিনি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : জ্যান্ত সাপ, ব্যাঙ, টিকটিকি, পচে যাওয়া খাবার থেকে ইট, কাচ, মাটি, খাওয়ার খবর আগেও পাওয়া গেছে। কিন্তু এবার স্রেফ বিশ্বরেকর্ডের জন্য এই ভদ্রলোক খেয়ে ফেলেছিলেন আস্ত একটা বিমান!

মিশেল লোতিতো। ফ্রান্সের বাসিন্দা। সাধারণ না বলে লোতিতোকে ‘সুপার হিউম্যান’-এর তকমা দেওয়াই যায়। ছোট থেকেই তার এক অদ্ভুত শখ। যে জিনিস নিয়ে বাচ্চারা খেলা করতে পছন্দ করে, ছেলেবেলায় সেই জিনিসই খাদ্য হয়ে উঠেছিল তার। মাত্র ৯ বছর বয়স থেকেই শুরু হয় লোতিতোর মিশন। মানুষকে বিনোদন দিতে শুরু করেন তিনি। টিভি, সাইকেল, পেরেক, বাল্‌ব, কম্পিউটার, খাট— সবকিছু হজম হয়ে গিয়েছে তার পেটে। এতসবের পরেও ক্ষান্ত হননি তিনি। ১৯৭৮ সালে তার শখ চাপে একটি আস্ত বিমান খেয়ে বিশ্বরেকর্ড গড়বেন। ব্যাস! এরপরেই একটি সেসনা-১৫০ বিমানকে ছোট ছোট টুকরো করে দু বছর ধরে খেয়ে শেষ করে ফেলেছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এবেলা’র এক প্রতিবেদনে জানা যায়, ১৯৫৯ থেকে ১৯৯৭-এর মধ্যে তিনি ৯ টন লোহা খেয়ে শেষ করেছিলেন। সমস্ত ধাতব পদার্থই তিনি টুকরো টুকরো করে খেতেন। আর এই লোহা গেলার জন্য তিনি খেতেন প্রচুর পরিমাণে মিনের‌্যাল অয়েল এবং পান।

এতসবের পরে আপনার মনে হতেই পারে, কী ভাবে এই খাবার হজম করেন লোতিতো? এতে তার কোনও সমস্যা হয় না? চিকিৎসকেরা জানাচ্ছেন, ‘পিকা’ নামক এক বিরল রোগের শিকার ছিলেন লোতিতো। তার পাকস্থলীর আবরণ ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ পুরু। ফলে এই ধাতু তার শরীরের ক্ষতি করতে পারত না। জন্ম থেকেই তার এই রোগ ছিল। তবে কীভাবে এটা সম্ভব হল, চিকিৎসকরা তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি। ২০০৭-এ ৫৭ বছর বয়সে মৃত্যু হয় তার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ