মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কী অসাধারণভাবে সাধারণ এক প্রধানমন্ত্রী!

news-image

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডা প্রবাসী এক ব্যক্তি ও তার পরিবারের এই ছবি দুটি গত শুক্রবার আপ করা হয়। সারওয়ার আহমেদ নামের এক ব্যক্তি ছবিগুলো তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমানে কানাডা প্রবাসী ড. নাসিম সাঈদির পরিবারকে দেখা যাচ্ছে।

প্রবাসী একটি পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আর সহজিয়া ভঙ্গির ছবিগুলো ব্যাপক আগ্রহের সৃষ্টি করে সামাজিক মাধ্যমে।

ওই পোস্টের নিচে মন্তব্যে এমডি জিয়া নামে একজন জানতে চান, ছবিগুলো কোন জায়গায় তোলা!

এর উত্তরে সরওয়ার আহমেদ জানান, ঢাকায় নেত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতরে তোলা ছবি এগুলি।

আরেকটি মন্তব্য হচ্ছে- দেখে মনে হচ্ছে গরীবের ঘরের ছবি। আমাদের নেতা-নেত্রীদের মনটা যদি এরকম কোমল হতো!
আরেকজন লেখেন, প্রধানমন্ত্রী এতো সাধারণ!

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরওয়ার কালের কণ্ঠকে জানান, নাসিম ও

তাদের বাড়ি সিলেটের বিয়ানিবাজারের মোল্লা গ্রামে।

সরওয়ার আহমেদ আরও জানান, তার চাচাতো ভাই নাসিম সাঈদি আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। বর্তমানে কানাডায় মিনিস্ট্রিতে চাকরি করেন। তার সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। নেত্রী নাসিমকে ‌‌’দামান্দ’ (জামাই) বলে সম্বোধন করে থাকেন।

সম্প্রতি ড. নাসিম দেশে ছুটিতে আসেন। সে সূত্রে পরিবারসহ গণভবন গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের