বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারের সঙ্গে রোমান্স করবেন সারা!

news-image

 

বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সাফল্যের পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা করন জোহর। সিনেমাটির নায়ক হিসেবে টাইগার শ্রফকে নেয়া হলেও নায়িকা চরিত্রে কে থাকবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এর আগে শোনা গিয়েছিল, স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে তার কথিত প্রেমিকা দিশা পাটানিকে। কিন্তু শেষ পর্যন্ত দিশা সিনেমার চূড়ান্ত তালিকায় থাকছেন না। বরং তার পরিবর্তে সিনেমাটিতে অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান অভিনয় করবেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হৃতিক রোশানের বিপরীতে সারার অভিষেকের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি পিছিয়ে যায়। এদিকে কিছুদিন আগে সারার মা অমৃতা সিং করন জোহরের সঙ্গে কথা বলেন। অমৃতা চান করনের সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হোক সারার।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘স্বাভাবিকভাবেই দিশা খুবই হতাশ। তিনি স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার শুটিংয়ের জন্য দিন নির্ধারণ করে রেখেছিলেন। সম্ভবত তার সেই দিনগুলো এখন ফাঁকা থাকবে।’

অন্যদিকে সবকিছু ঠিক থাকলে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হবে সারার। এর আগে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুন ধাওয়ান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ