বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকার ছবির প্রচারে কোহলি

news-image

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মা প্রযোজিত দ্বিতীয় ছবি ‘ফিল্লাওরি’। এতে নিজেই অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ব্যাপক সাড়াও পড়ে গেছে। আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছে। কয়েক দিন পরেই ছবির পাত্রপাত্রীরা কোমর বেঁধে নামবেন প্রচারে। সেই প্রচারণায় আনুশকার প্রেমিক বিরাট কোহলিও অংশ নেবেন।

বিরাট কোহলির খেলার সময় আনুশকা গ্যালারিতে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দেন। বিরাটও কেন পিছিয়ে থাকবেন? প্রেমিকার ছবি বলে কথা। প্রেমিক হিসেবে একটা দায়িত্ব আছে তাঁর! ‘ফিল্লাওরি’ ছবির একটি সূত্র ছবি প্রচারে বিরাটের অংশগ্রহণের বিষয়টি জানিয়েছেন। তবে তিনি কীভাবে, তা এখনো প্রকাশ করা হয়নি। সূত্রটি আরও জানায়, আনুশকার কাজ নিয়ে বিরাট সব সময় গর্বিত। এবার যেহেতু একই ছবিতে প্রযোজক ও অভিনেত্রী হিসেবে তিনি আছেন, তাই এই ছবির গুরুত্ব আরও বেশি।

‘ফিল্লাওরি’ ছবিতে আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও সুরাজ শর্মা। এর আগে আনুশকা শর্মা প্রযোজনা করেছিলেন অ্যাকশনধর্মী ছবি ‘এনএইচ টেন’।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ