বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে ফিরছেন মনীষা কৈরালা

news-image

বিনোদন ডেস্ক : অনেকটা সময় আড়ালে থাকা নেপালি কন্যা বলিউড নায়িকা মনীষা কৈরালাকে নিশ্চয়ই ভুলে যান নি দর্শক। ‘১৯৪২ অ্যা লাভ স্টোরি’ ছবির মাধ্যমে যার বলিউড ইন্ডাস্ট্রিতে সূচনা হয়, তিনি বিবাহ বিচ্ছেদ, ক্যান্সারের সঙ্গে লড়াই জিতে অবশেষে ফের রুপালি পর্দায় ফিরতে চলেছেন। রাজকুমার হিরানির হাত ধরে সঞ্জয় দত্তের বায়োপিকের মাধ্যমে ফিরছেন মনীষা।

রাজকুমার হিরানি পরিচালিত বহুল আলোচিত ছবিটিতে সঞ্জয়ের মা, অভিনেত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন মনীষা কৈরালা। এ খবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন পরিচালক। রাজু হিরানি জানিয়েছেন, মনীষা খুবই সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী৷ নার্গিসের চরিত্রে বহু অভিনেত্রীর কথা মাথায় আসলেও মনীষা নার্গিসের ক্যানসারে আক্রান্ত দিনযাপনের বিষয়টি বাস্তবিক অনুভব করতে পারবেন৷ কারণ তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং অসুখকে জয় করতে সক্ষম হয়েছেন৷ তাই নার্গিসের চরিত্র মনীষার মতো করে আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না৷

জরায়ু ক্যান্সারের মতো মরণ রোগকে জয় করে জীবনযুদ্ধে ফিরে আসার লড়াইয়ের জন্যে সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছেন মনীষা। পরিচালকের মনীষাকে নার্গিসের চরিত্রে নির্বাচনের অন্যতম কারণ অভিনেত্রী নার্গিসও কর্কট রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর কারণও ক্যান্সার।

প্যাংক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন নারগিস৷ ৫১ বছর বয়সে তিনি মারা যান৷ পাশাপাশি মনীষা জরায়ূর ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ দীর্ঘ মানসিক ও শারিরীক লড়াইয়ের পর আপাতত তিনি সুস্থ৷ দীর্ঘদিন সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন মনীষা। তাকে ২০১৬ সালে শেষবার দেখা গিয়েছিল একটি তামিল ছবিতে। বলিউডে তার শেষ মনে রাখার মতো ছবি ‘ভূত রিটার্নস’। ২০১২ সালে মুক্তি পায় ছবিটি।

সঞ্জয় দত্তের বায়োপিকে পরেশ রাওয়াল অভিনয় করছেন সুনীল দত্তের চরিত্রে, দিয়া মির্জা সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতার ভূমিকায়, আনুশকা শর্মা একজন সাংবাদিকের চরিত্রে এবং সোনম কাপুর বলিউডের এক অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সঞ্জয়ের। সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এই বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ