শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমজ কন্যাশিশু দত্তক নিলেন ম্যাডোনা

news-image

বিনোদন ডেস্ক : পপ সম্রাজ্ঞী ম্যাডোনা গানের জগতে বিচরণের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেন। সেই জেরে এবার ৫৮ বছর বয়সী গায়িকা দুটি সন্তান দত্তক নিয়েছেন বলে জানা গেছে। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মালাওয়ি অঞ্চলের দুটি যমজ কন্যাকে দত্তক নেয়ার জন্য অনুমতি চেয়েছেন ম্যাডোনা।

ওদিকে দক্ষিণ আফ্রিকার আদালত শিশু দুজনকে দত্তক নিতে ম্যাডোনাকে অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, আদালত যখন অনুমতির রায় দিচ্ছিলেন, তখন ম্যাডোনা তার আইনজীবীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

তবে এবার প্রথম নয়, এর আগেও ম্যাডোনা দুটি শিশু দত্তক নেন। ২০০৬ সালে ডেভিড এবং ২০০৯ সালে মার্সি নামের দুটি সন্তানের দায়িত্ব নেন বিখ্যাত এই গায়িকা। এই দুটি শিশুকেও আফ্রিকা থেকে দত্তক নিয়েছিলেন ম্যাডোনা।

প্রায় দুই সপ্তাহ আগে দাতব্য কাজে দক্ষিণ আফ্রিকার মালাওয়ি অঞ্চলে যান ম্যাডোনা। তখন থেকেই শোনা যাচ্ছিল সন্তান দত্তক নিতে যাচ্ছেন তিনি। কিন্তু সেসময় এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দেন ম্যাডোনা। সেবার তিনি জানিয়েছিলেন, শিশু হাসপাতাল পরিদর্শনের জন্য সেই অঞ্চলে গিয়েছিলেন পপ তারকা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ