শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালাকে!

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউডে যখন চুটিয়ে কাজ করতেন, তখন বহুবার সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকার ভূমিকায় করেছেন মনীষা কৈরালা৷ কিন্তু এবারে তাঁকেই দেখা যাবে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে৷ রাজ কুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার মায়ের অর্থাৎ নার্গিসের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনীষা৷ বহু বছর পর বলিউডে তাঁর এমন কামব্যাক ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে৷

 

সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জু বাবার ভূমিকায় অভিনয় করবেন রণবীর৷ আর রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে৷ বিষয়টি যে একেবারে অফিসিয়াল, তা জানিয়ে দিয়েছেন খোদ রাজু হিরানি৷ জানিয়েছেন, মনীষা খুবই সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী৷ নার্গিসের চরিত্রে বহু অভিনেত্রীর কথা মাথায় আসলেও মনীষা নার্গিসের ক্যানসারে আক্রান্ত দিনযাপনের বিষয়টি বাস্তবিক অনুভব করতে পারবেন৷ কারণ তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং অসুখকে জয় করতে সক্ষম হয়েছেন৷ তাই নার্গিসের চরিত্র মনীষার মতো করে আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না৷

অনস্ক্রিন মা-ছেলের ভূমিকায় রণবীর এবং মনীষাকে দেখা যাবে এই প্রথমবার৷ এখন দেখার অপেক্ষা তাঁদের এই জুটি দর্শকদের মন জয় করতে পারে কিনা!

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ