শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের ২৫ কোটির ফ্ল্যাট উপহার!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান। প্রিয় জনদের প্রায় সময়ই নানা রকম দামি উপহার দিয়ে থাকেন তিনি। শোনা যাচ্ছে, বোন অর্পিতাকে ২৫ কোটি রুপি মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিচ্ছেন তিনি।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ‘ফ্লাইং কার্পেট’ নামের একটি বহুতল ভবনে ৪ হাজার স্কয়ার ফুট ডুপ্লেক্স ফ্ল্যাট কিনছেন সালমানের বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা। এই ফ্লাটের প্রতি স্কয়ার ফুটের মূল্য প্রায় ৫০ হাজার থেকে ৫৫ হাজার রুপি। পুরো ফ্ল্যাটের দাম প্রায় ২৫ কোটি রুপি। আর বোনের এই ফ্ল্যাটের খরচ বহন করছেন সালমান খান।

এ বিষয়ে অর্পিতা কোনো মন্তব্য না করলেও তাদের ঘনিষ্ঠ একজন সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সালমান অনেক সাহায্য করেছেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদমাধ্যমে বলেন, ‘ফ্ল্যাটটি অর্পিতা ও তার স্বামীই কিনেছেন। সালমান এটি কেনেননি।’

বোন অর্পিতার প্রতি সালমানের ভালোবাসা নতুন নয়। এমনকি অর্পিতার সন্তান যখন হাসপাতাল থেকে প্রথম বাড়িতে আসেন তখন সালমান একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ