বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু সেলফি তুলতে কুকুরের দু’কান কাটলো দুই বর্বর!

news-image

অনলাইন ডেস্ক : নতুন স্টাইলে সেলফি তোলার জন্য নিরীহ কুকুরের দুই কান ধারল ছুরি দিয়ে কেটে নেয় দুই যুবক। কুকুরের কাটা কান নিয়ে সেলফি তোলে দু’জনে। নিরীহ কুকুরটি যুবকদের মাঝখানে বসে যন্ত্রনায় কাতরাচ্ছে। বিকৃত মনের ক্ষুধা মেটাতে করা এমন বর্বর কাণ্ড তারা ভিডিও করে রাখে। তুরস্কের ইস্পার্টা শহরের এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়।

প্রাণিদের উপর মানুষের অত্যাচারের নানা নজির মাঝে-মধ্যেই আসে খবরের শিরোনামে। মাস কয়েক আগে ভারতের চেন্নাইয়ে এক ব্যক্তির বহুতল ভবনের ছাদ থেকে একটি কুকুরকে ছুড়ে ফেলার ঘটনা এখনো স্মৃতি থেকে মুছে যায়নি। তুরস্কের এই দুই যুবকের কীর্তি যেন সব নৃশংসতা ছাপিয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, সেলফি তুলবে বলে একটি কুকুরকে তারা তাড়া করে ধরে। তারপর ছুরি দিয়ে কুকুরটির কান কেটে ফেললো। এরপর কান দু’টি হাতে নিয়ে তারা সেলফি তোলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ। তুরস্কের বন্যপ্রাণি আইনে তাদের একহাজার ১৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত