,

যে মুরগির রক্তও কালো!

news-image

অনলাইন ডেস্ক : ‘অ্যায়াম কেমানি’ এক বিরল প্রজাতির মুরগি। গোটা শরীর কুচকুচে কালো। কালো ছাড়া অন্য কোনও রঙের ছিঁটেফোটাও নেই গায়ে। বিরল প্রজাতির এই মুরগির দেখা পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এখন ওই মুরগি। এক নজরে জেনে নেওয়া যাক অ্যায়াম কেমানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

পালক, ঠোঁট, চোখ থেকে পায়ের নখ— এই প্রজাতির মুরগির সব কিছুই কালো। এমনকী তার চামড়া, জিহ্বাও কালো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের রক্তের র‌ংও কালচে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রজাতির মুরগির শরীরের সব অঙ্গসহ হাড়ও কালো।

তবে বিশেষজ্ঞেরা বলছেন, আসলে ফাইব্রোমেলানোসিস নামে বিরল রোগে আক্রান্ত এই প্রজাতির মুরগি। শরীরে অতিরিক্ত মেলানিন থাকায় তারা এতটা কালো। সংকর প্রজাতির এই মুরগি প্রথম ইন্দোনেশিয়াতেই তৈরি করা হয়। সেদেশে এই মুরগির ব্যাপক চাহিদা রয়েছে। তবে প্রতি দিনের খাবার হিসেবে নয়।

ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উত্সর্গ করে তার পর খাওয়া হয় ওই মুরগি। ইন্দোনেশিয়ার মানুষ মনে করেন, ঘরে কালো মুরগি থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই তারা বেশি দাম দিয়ে এই মুরগি কিনে লালন-পালন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে