বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে হাট ব্রিটিশ পুলিশের মাথাব্যথার কারণ

news-image

অনলাইন ডেস্ক : ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৬০। ২০১৫ সালে দ্বিগুণেরও বেশি হয়ে পৌঁছয় ১১২-তে। আর ২০১৬ সালে সংখ্যাটি ১৭০-১৯০-এ ঘোরাফেরা করছে। এটা কোনো অর্থনৈতিক সূচক নয়। এই সংখ্যাটি হল দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের যৌনপল্লি বা হাটের সংখ্যা। এই যৌনপল্লি বা যৌনহাটগুলির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলিই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্রিটেন পুলিশের কাছে।

এই যৌনপল্লিগুলোর স্থায়ী কোনো ঠিকানা নেই। পুলিশি তদন্তে উঠে এসেছে, দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের স্যুইনডনে বিভিন্ন বেসরকারি ফ্ল্যাটে চলছে দেহব্যবসা। তবে দীর্ঘ সময় নয়, অল্প কয়েকদিনের জন্য। তারপরই ঠিকানা পালটে অন্য এলাকায় বা বাড়িতে পাড়ি দেয় যৌনকর্মীরা।

পুলিশি হিসাব অনুযায়ী, প্রতি সপ্তাহে এভাবে ৩০টি নতুন যৌনপল্লি গড়ে উঠছে।

বিবিসি-এর এক রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে, মূলত পোল্যান্ড ও রোমানিয়া থেকে পাচার করা যুবতী, নারীদের দেহব্যবসায় জোর করা হয়। সপ্তাহে কমপক্ষে ৪০ জনকে এই যৌনপল্লি বা হাটগুলিতে পাচার করা হয় বলে জানা গেছে ওই রিপোর্টে। দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের লেক জেলায় পাচারের অভিযোগ দীর্ঘদিনের। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চলে দেহব্যবসা।

ব্রিটিশ গোয়েন্দা ক্রিশ হিচকক বিবিসি-কে জানিয়েছেন, ‘এই যৌনকর্মীদের অনেকেই শহরের ভিতরে ও বাইরে যৌনব্যবসা চালান। এদের প্রত্যেককেই যে পাচার করা হয়েছে, তা ভুল। অনেকে স্বেচ্ছায় একাজ করছেন। কেউ সামাজিক বা আর্থিকভাবে বাধ্য হয়ে। ’ ব্রিটেনে প্রবেশ করা শরণার্থীদেরও যৌনব্যবসায় ব্যবহার করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে বাড়ির মালিকরাও জড়িত থাকেন বলে জানা গেছে। অনেক মালিকই তাই বাড়ি ভাড়া দেওয়ার সময় চুক্তি করেন না। তথ্য বলছে, গতবছর জুলাই থেকে এমন ১৪টি বাড়ি দেহব্যবসার কাজে ব্যবহৃত হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত