শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআন পড়ে শান্তি অনুভব করেন লিন্ডসে লোহান

news-image

 

বিনোদন ডেস্ক :হলিউড তারকা লিন্ডসে লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বেশ কিছুদিন আগে থেকেই এমন একটি গুজব বেশ জোরেসোরেই শোনা গিয়েছিল। তবে এমন একটি গুজবের তৈরির পেছনে যথেষ্ট কারণও ছিল। কারণ লিন্ডসে লোহান তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলাম গ্রহণ করেছেন ক্যাপশন দিয়ে ছবি দিয়েছিলেন। আর এখান থেকেই এই গুজবের সূত্রপাত।

এই হলিউড তারকা পরে অবশ্য সব ছবি সরিয়ে নিয়েছিলেন। তবে এবার আর কোন লুকোচুরি নয়। একটি টিভি শোতে উপস্থিত হয়েছিলেন লিন্ডসে লোহান। সেখানে এসে নিজের ইসলামি জীবন যাপনের কথা খোলাখুলিভাবেই জানিয়ে দিলেন তিনি।

সম্প্রতি কুয়েতের এক টিভি টক শোতে হাজির হয়ে এ কথা বলেন লোহান। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক শোয়াইব রশিদকে এ অভিনেত্রী ইসলাম নিয়ে তার চিন্তা সম্পর্কেও বলেন। ৩০ বছর বয়সী এ অভিনেত্রী জানালেন, কুরআন নিয়ে ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপ করায় তাকে সমালোচনায় পড়েতে হয়েছিল।

লোহান বলেন, “কুরআন হাতে নিয়ে ছবি পোস্ট করায় আমেরিকানরা আমাকে নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু আমি মনে করি কুরআন আমার কাছে একটি নিরাপদ বিষয়। ”

তিনি বলেন, “ইংরেজিতে আমি কুরআনের ১৫ পাতা পড়েছি। আরবি ভাষা লেখার চেষ্টা করছেন। আমি মোবাইলে কোরআন শুনি। আমার একটি অ্যাপ আছে। ”

কোরআন পাঠে আপনি কেমন অনুভব করেন রশিদের করা এমন প্রশ্নের জবাবে লোহান বলেন, “আমি শান্তি অনুভব করি। এছাড়া ইসলামের নিয়মানুযায়ী ধর্ম পালনের চেষ্টাও করছেন তিনি। “

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ