শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানকে ‘আংকেল’ ডেকে বিপাকে বরুন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান আজ থেকে প্রায় ২০ বছর আগে ‘জুড়ুয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় ‘জুড়ুয়া’ ছবিটি বেশ সফল হয়েছিল। এবারে এই ছবির সিক্যুয়াল ‘জুড়ুয়া-টু’ তে আর সালমান খান নেই। তার জায়গায় অভিনয় করছেন ডেভিড ধাওয়ান পুত্র বরুন ধাওয়ান। কিন্তু সম্প্রতি জানা গেল ‘জুড়ুয়া’ ছবির শুটিং সেটে সালমান খানকে ‘আংকেল’ ডেকে বেশ বিপাকে পড়েছিলেন বরুন ধাওয়ান

সম্প্রতি ‘জুড়ুয়া-টু’ ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। সে উপলক্ষে হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাতকারে বরুন বলেন, “প্রথম যখন ‘জুড়ুয়া’ ছবির সেটে সালমানকে দেখি তখন আমার বয়স ছিল সাত বছর! আমি তখন তাকে ‘আংকেল’ বলে ডেকেছিলাম। এরপর তিনি রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে চেয়েছিলেন!”

বরুন আরও বলেন, “আঙ্কল ডাকলে রাগ করতেন সালমান। তিনি আমাকে বলেছিলেন, তুমি ডেভিড ধাওয়ানের ছেলেই হও বা আর যে-ই হও, শুটিং সেটে আমাকে আঙ্কল ডাকা চলবে না।”

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ