শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ্পা মজুমদারের সুর-সংগীতে সাদিয়া তানি

news-image

বিনোদন প্রতিনিদেক : বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গান গাইলেন এ প্রজন্মের গায়িকা সাদিয়া তানি। সম্প্রতি বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘যতদূর চোখ যায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন ইব্রাহীম ফাতেমী। কিছুদিনের মধ্যেই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। এতে মডেল হিসেবে থাকবেন তানি নিজেই।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাদিয়া তানির কণ্ঠটি ভারি মিষ্টি। এ গানটিও সে দারুণ গেয়েছে। মেলোডি ধাঁচের ওপর গানটি তৈরি করেছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ’

সাদিয়া তানি বলেন, ‘বাপ্পা মজুমদার আমার প্রিয় শিল্পীদের একজন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁর সুরে গান করার। এবার সে স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে। আশা করি, গানটি শ্রোতাদের পছন্দ হবে। ’

প্রসঙ্গত, নরসিংদীর মেয়ে সাদিয়া তানি লন্ডন প্রবাসী। পড়াশোনা করতে গিয়ে সেখানেই স্থায়ী হয়ে যান। তবে গানের টানে বারবার দেশে ফিরে আসেন। ২০১৪ সালে শাহ আব্দুল করিমের গান নিয়ে তিনি প্রকাশ করেন নিজের প্রথম একক ‘তোমারও পিরিতি’। সংগীতায়োজনে ছিলেন ইবরার টিপু। অ্যালবামটি প্রকাশ করে ঢাকা এফএম। এর মধ্যে টাইটেল গানটির ভিডিও প্রকাশ করেন শিল্পী। গানটি বেশ প্রশংসিত হয়।

বর্তমানে জাহিদ বাশার পংকজের সংগীতে সৈয়দ দুলালের কথায় একটি লোক গানের অ্যালবাম করছেন তানি। ‘চিরকুট’ ব্যান্ডের ইমন চৌধুরীর সুর-সংগীতেও দুটি গান করছেন। গান দুটির গীতিকার রবিউল ইসলাম জীবন। চলতি বছরই সাদিয়া তানির নতুন গানগুলো প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ