বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের ফাঁকে মাহির সঙ্গে থাকি : অপু

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পর ঢাকাই ছবির নায়িকারা আগের মতো আর চলচ্চিত্রে সময় দিতে পারেন না। তবে ব্যতিক্রম মাহিয়া মাহি। গত বছরের মে মাসে অনেকটা হুট করেই বিয়ে করেন তিনি; কিন্তু তাতে থেমে যায়নি শুটিংয়ের ব্যস্ততা, বরং বেড়েছে। একের পর এক ছবির কাজ শেষ করছেন, চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন ছবির জন্য। আর এতে তাঁর পাশে থেকে উৎসাহ দিচ্ছেন স্বামী মাহমুদ পারভেজ অপু। পেশায় ব্যবসায়ী অপু স্ত্রীর অভিনয় পেশাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাই পাশে থেকে সহযোগিতা করতে চান মাহিকে। সম্প্রতি এনটিভি অনলাইনকে এমনটাই জানালেন অপু।

অপু বলেন, ‘মাহির সঙ্গে আমার যখন পরিচয় হয়, তখন থেকেই তাকে আমার ভালো লেগেছে। অভিনেত্রী হলেও বাস্তব জীবনে সে অভিনয় করতে পারে না, যেটা করে সেটা মন থেকেই করে। অনেক ছেলেমানুষ, প্রাণবন্ত আর চঞ্চল। চলচ্চিত্রে তার অভিনয় আমার ভালো লাগে। আমি চাই সে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করুক।’

ছবির মহরত, এমনকি শুটিংয়েও নিয়মিত দেখা যায় অপুকে। এ বিষয়ে অপু বলেন, ‘ছবির মহরত বা সাইনিংয়ে যখন যাই, তখন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। আমার জন্য এটা একেবারেই অপরিচিত একটা পরিবেশ। আমি এই পরিবেশটা অনেক এনজয় করি। আবার কোনো গ্রামে যখন ছবির শুটিংয়ে যাই, সেখানকার মানুষের সঙ্গে পরিচয় হয়। সবাই কেমন যেন দুলাভাইয়ের মতো আচরণ করেন, ভালোবাসেন। আমি কাজের ফাঁকে যতটা সময় পাই, মাহির সঙ্গে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে।’

প্রযোজনা বা চলচ্চিত্রের অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে জড়ানোর কোনো ইচ্ছা অপুর নেই। তিনি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকবেন। অপু বলেন, ‘আমি চলচ্চিত্র বুঝি না, কোনো দিন বুঝতেও চাই না। মাহি কাজ করে, এটা আমার ভালো লাগে। আমি চাই, সে যেন চলচ্চিত্রে নিয়মিত কাজ করে। স্বামী হিসেবে আমি তার পাশে আছি। যতটুকু সময় পাই, তার পুরোটাই তার পাশে থাকি। চলচ্চিত্র নিয়ে ব্যবসা করার কোনো চিন্তা আমার নেই। মাহিও অভিনয়ের বাইরে কিছু ভাবে না।’

গত বছরের ২৫ মে হঠাৎ করেই বিয়ে করেন নায়িকা মাহিয়া মাহি। স্বামী লন্ডনপ্রবাসী হলেও সিলেটের ছেলে। বিয়ের এক মাস পরই চলচ্চিত্রে ফেরেন মাহি। তার পর থেকেই তিনি নিয়মিত কাজ করে চলেছেন বিভিন্ন ছবিতে। বর্তমানে মাহি মানিকগঞ্জে ‘জান্নাত’ ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন নায়ক সাইমন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ