বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অশরীরীর ভূমিকায় আনুশকা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক :আনুশকা শর্মা শুধুনাত্র একজন অভিনেত্রী নন, একজন প্রযোজকও। সর্বপ্রথম থ্রিলার ছবি ‘এনএইচ টেন’ ছবিতে অভিনয় ও প্রযোজনা একসঙ্গেই করেছিলেন তিনি। এরপর তার অভিনীত ও প্রযোজিত ‘‌ফিল্লোরি’ ছবির ট্রেইলার এল প্রকাশ পেল।

আনুশকা শর্মার ওপর প্রত্যাশা ছিলই বেশি। এবং তা পূরণে কোনও কমতি রাখলেন না তিনি। সোমবার তার প্রযোজিত দ্বিতীয় ছবি ‘‌ফিল্লোরি’‌–র ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো চমকে উঠলেন তার ভক্তরা। কারণ ছবিতে আনুশকা শর্মা এক পাঞ্জাবি অশরীরীর চরিত্রে অভিনয় করেছেন

জানা গেছে, এই ছবির প্রেক্ষাপট পাঞ্জাবের ফিল্লোর গ্রাম। ভূত আনুশকার এক মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। সেই চরিত্রে অভিনয় করেছেন সুরজ শর্মা। ছবিতে তিনি মাঙ্গলিক। বাগদত্তার সঙ্গে বিয়ের আগে সুরজের একটি গাছের সঙ্গে বিয়ে করেন। সেই গাছেই বাস আনুশকার বসবাস। এরপর বরকে আর ছাড়তে চায় না সে। যেখানেই যান সুরজ, পিছু নেন। বিয়েতেও চলে বাগড়া।

এরপরই ফ্ল্যাশব্যাকে উঠে আসে আনুশকার অতীত। গ্রামের উঠতি গায়ক দিলজিতের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। শেষ পর্যন্ত কী করে ভূত হলেন, সেটা জানা যাবে ২৪ মার্চ। কারণ সেদিনই মুক্তি পাবে ছবিটি। অনুষ্কার প্রযোজনায় প্রথম ছবি ‘‌এনএইচ১০’‌। সেই ছবির গল্পও ছিল অন্য রকম। তাই এবার স্বাভাবিকভাবেই ‘‌ফিল্লোরি’‌ নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ