শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালকের চুল ছাঁটলেন ক্যাটরিনা

news-image

 

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ‘কফি উইথ করন’ টক শোয়ে উপস্থিত হয়ে অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছিলেন, ক্যাটরিনা কাইফকে ভীষণ ভয় পান তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ক্যাটরিনার গম্ভীর মুখ দেখে খুব ভয় পান। এ অভিনেত্রী কৌতুক শুনেও নাকি খুব একটা হাসেন না।

বর্তমানে জাগ্গা জাসুস সিনেমার তার অবশিষ্ট অংশের শুটিং করছেন ক্যাটরিনা। এই শুটিং সেটের ফাঁকে তিনি যা করেছেন তাতে কিন্তু মোটেও বিশ্বাস হবে না যে, ক্যাটরিনা মজা করেন না।

শুটিং সেটের একটি ভিডিও মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করেছেন জাগ্গা জাসুস সিনেমার পরিচালক অনুরাগ বসু। ৫ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে দেখা যায়, নির্মাতা অনুরাগ বসুর চুল ছেঁটে দিচ্ছেন ক্যাটরিনা কাইফ। প্রকাশিত হওয়ার পর ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি।

একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে জাগ্গা জাসুস। সিনেমায় ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ