বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরুনকে থাপ্পড় মারতে চেয়েছিলেন সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের মাথা যে খুব সহজেই গরম হয়ে যায় সে কথা সবার জানা। এ জন্য প্রায় সময়ই নানা ঝামেলায় পড়তে হয় তাকে।

বজরঙ্গি ভাইজান খ্যাত অভিনেতা নাকি একবার বরুন ধাওয়ানকেও থাপ্পড় মারতে চেয়েছিলেন। সম্প্রতি এ তথ্য সাংবাদিকদের জানান অভিনেতা বরুন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যমে।

এ প্রসঙ্গে বরুন ধাওয়ান বলেন, “আমার সঙ্গে প্রথম যখন সালমান খানের দেখা হয়, তখন আমি তাকে ‘সালমান আঙ্কেল’ বলে ডেকেছিলাম। তিনি বলেছিলেন, আমাকে আঙ্কেল বললে থাপ্পড় দিব, আমাকে ভাই বলবে।”

তবে এ কারণে সালমান ও বরুনের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়েছে তা কিন্তু নয়। তাদের অনেক দিনের বন্ধুত্ব এবং সালমানকে নিজের আদর্শ মনে করেন বরুন। তিনি সালমানের সকল সিনেমা দেখেন। এদিকে জড়ুয়া সিনেমায় সালমান অভিনয় করলেও জড়ুয়া-টু সিনেমায় অভিনয় করছেন বরুন ধাওয়ান। তাই বরুন এতে কেমন করবেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

এ বিষয়ে বরুন বলেন, ‘আমি এ বিষয়ে কোনো চিন্তা করছি না। আমি যখন কোনো সিনেমায় অভিনয় করি, তখন আমার একটি লক্ষ্য থাকে তা হলো- দর্শকদের আনন্দ দেয়া। আসলে মানুষ থিয়েটারে আসেন আনন্দিত হওয়ার জন্য।’

বরুন এখন ব্যস্ত বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার প্রচারণা নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমাটি পরিচালনা করছেন শশাংক খাইতান। আগামী ১০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ