শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধুরী দীক্ষিতের দেহরক্ষীর দায়িত্বে মোশাররফ করিম?

news-image

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কথা মনে হলে একজন লাস্যময়ী নারীর অপরূপ ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর সেই লাস্যময়ীর দেখাশোনার দায়িত্ব যদি পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর তাহলে কেমন হয়?

ঠিক এমনটাই হতে চলেছে, তবে সেটা সিনেমায়। বলিউডের এই অভিনেত্রীর দেহরক্ষী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। কলকাতার পরিচালক আশিস কুমার রায় পরিচালিত ‘সিতারা’ সিনেমায় ঘটবে এই ঘটনা।
সাহিত্যিক আবুল বাশারের গল্প থেকে নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে সিতারা সিনেমার কাহিনী।

সিতারা নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। সিনেমার স্ক্রিপ্ট পড়ে মাধুরী দীক্ষিতের এতই ভালো লেগেছে যে, তিনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন। এখানে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন কলকাতার কৌশিক সেন।
আগামী জানুয়ারি মাসে তিস্তার পাড়ে সীমান্ত এলাকায় সিতারার শ্যুটিং শুরু হবে।
এখন দেখার বিষয় মাধুরী দীক্ষিতের দেহরক্ষী হিসেবে কতটা সফল হতে পারেন মোশাররফ করিম। পরিচালক আশিস কুমার রায় এরই মধ্যেই সব চরিত্রের কাস্টিং নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ