সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের সঙ্গে বসবাস, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার

news-image

অনলাইন ডেস্ক : আর একটু দেরি হলেই ঘটতে পারত চরম বিপদ। প্রাণহানি হওয়াও অসম্ভব ছিল না। বলা যায়, কপাল জোরে এ যাত্রা বেঁচে গেলেন আমেরিকার টেক্সাসের একটি পরিবার। বাথরুমে গিয়ে লাইট জ্বেলে তাঁরা দেখেন, কমোড থেকে প্রায় ফুট খানেক মাথা তুলে জিভ লকলক করছে একটি র‌্যাটল স্নেক। সেটিকে মেরে ফেললেও সন্দেহ যায়নি তাঁদের। পরে সাপ ধরা একটি সংস্থাকে খবর পাঠানোয় বেরিয়ে এল আসল সত্যিটা।

ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি। ইউএসএ টুডে-র রিপোর্ট অনুযায়ী ওই পরিবারটি প্রথম সাপটিকে মেরে ফেলার পর বিগ কান্ট্রি স্নেক রিমুভাল সংস্থাকে ফোন করে। তারা এসে দেখে, কাঠের তৈরি বাড়িটির নানা জায়গায় অন্তত ২০টি সাপ রয়েছে। কাঠের পাটাতনের নীচে এবং সেলার মিলিয়ে মোট ২৩টি সাপ ধরে তারা।

একটি ফেসবুক পোস্টে ওই সংস্থা লেখে, ‘এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে র‌্যাটল স্নেক লুকিয়ে থাকতে ভালোবাসে। আপনি ওদের না দেখতে পেলে এটা ভাববেন না যে ওরা নেই। ওরা এমন জায়গা বেছে নেয় লুকনোর জন্য যেখানে ওদের সহজে দেখা না যায়। সব মিলিয়ে মোট ২৩টি সাপ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে প্রায় সবই পূর্ণ বয়স্ক। ’

ওয়াশিংটন পোস্ট জানায়, সমস্ত সাপকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। শারীরিকভাবে একটিও ক্ষতিগ্রস্ত হয়নি। বেশিরভাগ সাপই ৪-৫ ফুট লম্বা ছিল। আমেরিকায় প্রত্যেক বছর অন্তত ৭ হাজার মানুষ সাপের কামড় খেয়ে থাকেন। তবে মাত্র ০.২ শতাংশই মারা যান।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট