শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শরীর নিয়ে আমি লজ্জিত নই’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’ সিনেমায় অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কারণ সিনেমাটি মুক্তির আগে তার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস হয়ে যায়। প্রকাশিত ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে। শুরু হয় সমালোচনা।

এত সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ রাধিকা। বরং জানান, চিত্রনাট্যের প্রয়োজনে ভবিষ্যতেও নগ্ন হতে আপত্তি নেই তার। কারণ শরীর নিয়ে তিনি লজ্জিত নন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন রাধিকা। এ সময় এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘ভারতে চলচ্চিত্র খুব সংবেদনশীল একটি বিষয়। তবে ভারতের দর্শক পরিণত। নগ্নতা তখনই প্রযোজ্য যখন চিত্রনাট্য তা দাবি করে। নগ্নতাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু যদি তা সঠিকভাবে প্রয়োগ না করা হয়, তাহলে নগ্নতার বিরোধিতা করব।’‌

তবে বিনোদনের নামে যদি নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে নাচানো হয় অবশ্যই তার বিরোধিতা করবেন বলেও জানান রাধিকা।

রাধিকা আরো বলেন, ‘আমার শরীর নিয়ে আমি লজ্জিত নই। ওয়ার্ল্ড সিনেমা দেখে বড় হয়েছি। ভারত ও বিদেশের অনেক জায়গায় দেখেছি মঞ্চে শিল্পীরা নগ্ন হয়ে পারফর্ম করেন। তা হলে আমি করলে দোষ কোথায়?’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ