শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কাজটি করে সবার মন জয় করলেন তাপসি

news-image

বিনোদন ডেস্ক :ছবিতে এক স্বাধীনচেতা তরুণীর ভূমিকায় অভিনয় করে এই প্রজন্মের অনেকের কাছেই রোল মডেল হয়ে উঠেছেন তিনি। তবে রিল লাইফের মতো বাস্তবেও যে তিনি একই রকম স্বাধীনচেতা তাই প্রমাণ করলেন তাপসি। ফেয়ারনেস ক্রিমে অনাস্থা জানিয়ে এক অনুষ্ঠান বাতিল করলেন তিনি।

প্রচারের আলো সকল অভিনেতা-অভিনেত্রীরই কাম্য। তবে কোন আদর্শের জন্য তা ছেড়ে দেওয়া মোটেও সহজ কম্য নয়। ঠিক সেই কাজটিই করলেন অভিনেত্রী। আগামী মার্চে জয়পুরে একটি অনুষ্ঠান করার কথা ছিল তাপসির। প্রথমে তাতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে জানতে পারেন যে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত একটি ফেয়ারনেস ব্র্যান্ড।

অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ব্র্যান্ডের সঙ্গে ছবিও তুলতে হত তাকে। অর্থাৎ পরোক্ষে প্রমোট করতে হত ব্র্যান্ডটিকে। এ কথা জেনেই মত বদল করেন তাপসি। আয়োজকদের জানিয়ে দেন অনুষ্ঠানে তিনি থাকছেন না।

বলিউডে নন্দিতা দাসের মতো অভিনেত্রী বরাবরই এই ফর্সা করার ক্রিমের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন। ফর্সা বা কালোর উপর যে নারীর কৃতিত্ব নির্ভর করে না, তা বরাবরই বলে এসেছেন তিনি। বহু অভিনেতা, অভিনেত্রীই এই প্রচারে শামিল হয়েছিলেন। এবার সে তালিকায় যুক্ত হলেন তাপসিও। কোন ভাবেই এই বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দিতে নারাজ তিনি। এর পিছনে কারণও আছে। তিনি নিজেও এর শিকার হয়েছেন। তবে একটু অন্যভাবে। কালো বলে নয়, ফর্সা বলেই তাকে বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। আর তাই ফর্সা বা কালো হোক, এই ধারণার প্রচারে তিনি কোন ভাবেই অংশ নিতে চান না।

‘পিঙ্ক’ ছবির পর থেকে এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসি। আপাতত তাই নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ