সবার সামনে দীপিকাকে চুম্বন করতে চান এই নায়ক
বিনোদন ডেস্ক :মনের জোর আছে বটে তাঁর। না হলে সর্বসমক্ষে কেউ এ কথা বলতে পারেন? দীপিকা পাড়ুকোনকে তো অনেক পুরুষই পছন্দ করেন। তাই বলে কেউ এমন কথা প্রকাশ্যে বলেননি।
জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ খুল্লমখুল্লা জানিয়ে দিলেন, তিনি দীপিকা পাড়ুকোনকে চুম্বন করতে চান। বাবা জ্যাকি শ্রফের সঙ্গে কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এ এসেছিলেন টাইগার। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এক দিনের জন্য যদি তিনি রণবীর সিংহ হন, তা হলে কী করবেন? এ হেন প্রশ্নের জবাবে টাইগার একটা ইচ্ছার কথাই প্রকাশ করেন। বলেন, ‘‘আমি দীপিকাকে চুমু খাব। বলব, ‘বেফিকরে’তে আমি কতগুলো চুমু খেয়েছি, সেটা বড় ব্যাপার নয়। স্পেশাল চুমুটা তোমাকেই দেব। যত বার আমি তোমাকে চুমু খাই, প্রতিবারই তা স্পেশাল হয়।’’
পিঠ খোলা আঁটোসাঁটো পোশাক অস্বস্তিতে ফেলে দিল দীপিকাকে। পড়ুন সেই কাহিনি। রইল প্রমাণ
কর্ণ জোহরের এই চ্যাট শো নিশ্চয়ই দেখেছেন দীপিকা। অথবা তাঁর কানে এসে পৌঁছেছে টাইগারের ইচ্ছার কথা। দীপিকার প্রতিক্রিয়া জানা যায়নি। কর্ণ জোহরের শো-এ কোনও দিন দীপিকা এলে নিশ্চয়ই তাঁর কাছে গল্পে গল্পে টাইগারের ইচ্ছার প্রসঙ্গ তোলা হবে। তখন দীপিকা কি বলেন, সেটাই দেখার।











