বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি শাড়ি!

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতের এক অজ্ঞাতপরিচয় ব্যবসায়ীর অনুরোধেই শাড়িটি তৈরি করা হয়েছে। চেন্নাই সিল্কের ডিরেক্টর শিবলিঙ্গম নিজে করেছেন ডিজাইন।

বলা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে দামি শাড়ি। ভারতে তৈরি এই শাড়ির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। নির্দিষ্টভাবে বললে ৩৯ লক্ষ ৩১ হাজার ৬২৭ টাকা।

২০০৮ সালের ৫ জানুয়ারি দিল্লিতে এই শাড়িটি বিক্রি করা হয়েছিল। চেন্নাই সিল্ক সংস্থার তৈরি করা শাড়িটির নাম ‘দ্য চেন্নাই সিল্ক’। ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর পক্ষ থেকে এই শাড়িটিকেই বিশ্বের সবচেয়ে দামি শাড়ির সম্মান দেওয়া হয়েছে।

কী আছে শাড়িতে? আট কেজি ওজনের এই শাড়িটিতে ৫৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম সোনা রয়েছে। হীরা রয়েছে ৩ ক্যারেটের উপরে। এছাড়াও ১২০ মিলিগ্রাম প্ল্যাটিনাম, ৫ গ্রাম রুপা, রুবি, পান্না, ক্যাটস আই, টোপাজ, মুক্তোর মতো দামি পাথর এবং ধাতু দিয়ে শাড়িটির নকশা তৈরি করা হয়েছে।

কুয়েতের এক অজ্ঞাতপরিচয় ব্যবসায়ীর অনুরোধেই শাড়িটি তৈরি করা হয়। শাড়িটিতে বিখ্যাত শিল্পী রবি বর্মার আঁকা ছবিও বুনন করে ফুটিয়ে তোলা হয়েছে। সংস্থার ছত্রিশ জনেরও বেশি কর্মী এক বছর ধরে শাড়িটি তৈরি করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ