,

ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার করল চট্টগ্রামের রায়হান

news-image

 

সম্প্রতি একটি যন্ত্র তৈরী করেছেন এই তিনি। দাবী, ভূমিকম্প সৃষ্টি কিংবা অনুভূত হবার কয়েক মিনিট আগেই তা জানান দেবে তার উদ্ভাবিত এই যন্ত্র।পূর্বাভাস বা আগাম খবরের সুযোগ নেই, এমন দুর্যোগের একটি ভূমিকম্প। এরফলে, জানমালের ব্যাপক ক্ষতিও হয় এই দুর্যোগে।
ফলে ভূমিকম্প, এক আতঙ্কের নাম। যদিও কিছু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মিললেও, কিছুতেই পাওয়া যাচ্ছিল না ভূমিকম্পের পূর্বাভাস।

কারণ, এ বিষয়ে কোন যন্ত্রই আবিষ্কার হয়নি এখনো। তবে এক্ষেত্রে সুখবর নিয়ে এসেছেন চট্টগ্রামের তরুণ উদ্ভাবক এম এম করিম চৌধুরী রায়হান।

তিনি দাবি করছেন, এমন এক যন্ত্র তিনি উদ্ভাবন করেছেন, যা লেজার রশ্মি ব্যবহার করে কয়েক মিনিট আগেই ভূমিকম্পের বার্তা দিতে সক্ষম।

সম্প্রতি একটি যন্ত্র তৈরী করেছেন এই তিনি। দাবী, ভূমিকম্প সৃষ্টি কিংবা অনুভূত হবার কয়েক মিনিট আগেই তা জানান দেবে তার উদ্ভাবিত এই যন্ত্র।

তরুণ এই উদ্ভাবক জানান, মাটির গভীরে থাকা যন্ত্রাংশটি লেজার রশ্মির মাধ্যমে ওপরে থাকা অংশে বার্তা পাঠাবে। যা একইসাথে সংকেত আর মোবাইল ফোনে রিংটোনের মাধ্যমে অবহিত করবে। আর তারই একটি নমুনা তৈরী করা হয়েছে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে।

যত বেশি গভীরতায় যন্ত্রটি স্থাপন করা যাবে তত দ্রুত ভূমিকম্পের খবর জানা সম্ভব বলেও জানান এই উদ্ভাবক। এর আগে রেল দুর্ঘটনা রোধ আর আঙুলের ইশারায় কম্পিউটার চালানোর প্রযুক্তি উদ্ভাবন করে ব্যাপক কৌতুহলের জন্ম দেন নগরীর হালিশহর এলাকার এই তরুণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে