শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নস্টার বলায় বেজায় চটে কী জবাব দিলেন নিয়া?

news-image

 

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও দিয়ে প্রায়শই নায়িকাদের হেনস্তার মুখে পড়তে হয়৷ তা নিয়ে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া৷ তবে কোনওকিছুই শুধরোয় না৷ কটাদিন পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়৷ এই ঘটনার সাম্প্রতিক শিকার হলেন নিয়া শর্মা৷ অনলাইনে নাচের ভিডিও পোস্ট করে নেটিজেনদের থেকে তাঁকে এ কথা শুনতে হল৷ যদিও তার যোগ্য জবাবও দিয়েছেন নায়িকা৷

 

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন নিয়া৷ কমেন্টে কেউ তাঁকে পর্নস্টার বলেন৷ এহেন মন্তব্য দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী৷ তিনি জানান, মত্ত অবস্থার ভিডিও তিনি যে পোস্ট করেছেন তা তো নয়৷ তাঁর একটা কাজেরই ভিডিও দেওয়া হয়েছে৷ তাহলে কেন এ ধরনের সমালোচনা? তাঁর মতে, তিনি তো প্রচারের আলো পাওয়ার জন্য এমনটা করেননি৷ করেছেন তাঁর কাজের কথা জানাতে৷ তা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য, প্রশ্ন অভিনেত্রীর৷ তাঁর আক্ষেপ যে, তাঁকে এখন পুরো ঘটনাটির ব্যাখ্যা দিতে হচ্ছে৷

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ