শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমের ‘দুলাভাই জিন্দাবাদ’

news-image

বিনোদন ডেস্ক :চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নির্মিতব্য সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’। এ সিনেমায় জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিনেমায় এ জুটির সঙ্গে আরো একটি জুটি থাকছে। কয়েকদিন আগেই এতে নায়ক হিসেবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী চুক্তিবদ্ধ হয়েছেন। তবে বাপ্পির বিপরীতে কে অভিনয় করবেন এ নিয়ে ছিল ধোঁয়াশা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল ১ ফেব্রুয়ারি মিম এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানান পরিচালক মনতাজুর রহমান আকবর।

সিনেমা প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, “‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার শুটিংয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি মাসের ১৫ তারিখ এ সিনেমার শুটিং শুরু করব।”

রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল-মৌসুমী, বাপ্পি-মিম জুটি ছাড়া আরো অভিনয় করবেন মিজু আহমেদ, আহমেদ শরীফ, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডি জে সোহেলসহ অনেকে। এর কাহিনি লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এর আগে বাপ্পি-মিম ‘সুইটহার্ট’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু