শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রা-ওয়ান’-এর রেকর্ড ভাঙল ‘রইস’

news-image

 

বিনোদন ডেস্ক :গত ২৫ জানুয়ারি মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের মাঝে আগ্রহ উদ্দীপনার কোনো কমতি ছিল না। বক্স অফিসে রাজত্ব এখন ‘রইস’-এর। মুক্তির অষ্টম দিনে এসে সিনেমাটি আয় করেছে ১১৪ কোটি রুপিরও বেশি, ছাড়িয়ে গিয়েছে শাহরুখের নিজেরই সিনেমা ‘রা-ওয়ান’-এর মোট আয়কে।

মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপি আয় করে ‘রইস’ নিজের আধিপত্যের জানান দিয়েছিল। পরের দিন গুলিতে আয় আরো বেড়েছে।

বলিউডের বাণিজ্য বিশ্লেষকের মতে জানা যায়, ৩০ জানুয়ারি রইস আয় করেছে ৮ কোটি ২৫ লাখ রুপি, ৩১ জানুয়ারি ৭ কেটি ৫২ লাখরুপি এবং ১ ফেব্রুয়ারি ৭ কোটি ১০ লাখ। সব মিলিয়ে প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির আয় ১১৪ কোটি রুপিরও বেশি।

দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে ‘রইস’, বিদেশে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ৬৪ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে খুব দ্রুতই ২০০ কোটি ছাড়িয়ে যাবে সিনেমাটির আয়।”

‘রইস’ সিনেমায় গুজরাটের একজন মদের ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। আন্ডারওয়ার্ল্ড ডন মুসা ইব্রাহীমের সাথে তুলনা করা হচ্ছে শাহরুখের চরিত্রকে। সিনেমায় স্থানীয় এক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ