শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেয়ারনেস ক্রিমে তাপসীর আপত্তি

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জন্যই বেশি পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। তবে গত বছর পিঙ্ক সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হন তিনি। এ বছর তার ঝুলিতে আছে প্রায় ছয়টি সিনেমা। এর মাঝেই রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে হাজির হতে চেয়েছিলেন এ অভিনেত্রী।

অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আগামী মার্চে। কিন্তু অনুষ্ঠানটির স্পন্সর একটি রঙ ফর্সাকারী ক্রিম উদপাদনকারী প্রতিষ্ঠান হওয়ার শেষ পর্যন্ত সেটি বাতিল করেন তাপসী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, ‘আমি শেষ মুহূর্তে ফোন কল পেয়ে রাজি হয়েছিলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম অনুষ্ঠানে একটি রঙ ফর্সাকারী ব্র্যান্ডের হয়ে আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে তখন আমি আমার নামটি সরিয়ে নিই। বেশি ফর্সা হওয়ায় কয়েকটি সিনেমায় অভিনয়ের সুযোগ হারিয়েছি তাই কোনো ভাবেই আমি ফর্সা হওয়ার বিষয়টি প্রচার করব না।’

তাপসী সবসময়ই রঙ ফর্সাকারী ব্র্যান্ডের প্রচারের বিরুদ্ধে। তিনি মনে করেন এ ধরনের প্রজেক্টের অংশ হওয়া মানেই বর্ণবাদীতা প্রচার করা এবং তিনি সবসময় বিশ্বাস করেন যারা ফর্সা নন তারাও সুন্দর হতে পারেন।

তাপসী পান্নু অভিনীত রানিংশাদি ডটকম এবং গাজী অ্যাটাক সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। এছাড়া নিরাজ পান্ডে পরিচালিত নাম শাবানা সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি বেবি সিনেমার প্রিকুয়েল।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু