২০০ কোটির ক্লাবে এন্ট্রি হল ‘রইস’-এর
বিনোদন ডেস্ক :২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ খান অভিনীত রইস দর্শকদের মন জয় করে নিয়েছিল। মুক্তির কয়েকদিনের মধ্যেই একশ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল সিনেমাটি। এবার দু’শো কোটির ক্লাবেও অনায়াসে ঢুকে পড়ল ‘রইস’। মুক্তির আট দিনের মধ্যেই গোটা বিশ্ব থেকে মোট ২১৫.১৭ কোটি টাকা তুলে ফেলল সিনেমাটি। এর মধ্যে দেশ থেকে আয় করেছে ১৫২.৬১ কোটি টাকা। বিদেশ থেকে আয় করেছে ৬২.৫৬ কোটি টাকা। এছাড়া সিঙ্গাপুরে এক সপ্তাহে বলিউড সিনেমাগুলির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘রইস’। এক সপ্তাহে ১ কোটি ৫২ লক্ষ টাকা আয় করেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমাটি।











