বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেখিকা হওয়ার পথে সোহা আলী খান

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বই লেখার প্রতি মনোনিবেশ করেছেন সোহা আলী খান। এ বছর তার প্রথম বই বের হচ্ছে। বইয়ে তার নিজ জীবনের বিভিন্ন ধরনের রসাত্মক ও অদ্ভূত গল্পের সমন্বয় থাকছে বলে তিনি জানান ভারতীয় গণমাধ্যমকে। রাজকীয় রাজকন্যা ও আপাত ধরনের অভিনেত্রী হিসেবে তার অভিজ্ঞতাও বইয়ে তুলে ধরেছেন তিনি।

এক বিবৃতিতে পেঙ্গুইন ইন্ডিয়া বলে, ‘দ্য পেরিলস অব বিং মডারেটলি ফেমাস’ শিরোনামে সোহার বই বের হচ্ছে। সোহা বলেন, ‘আমি বই পড়তে খুব ভালোবাসি। এক মিনিটে আমি মোটামুটি ৫১০টি শব্দ পড়তে পারি। সুতরাং আমার জন্য বই লেখা খুব একটা কঠিন নয়। আমি আমার অবসর সময়গুলোতে লেখালিখি করতেই পছন্দ করি। আমি যদিও আমার পরিবারের কাউকে নিয়ে কোন ব্যক্তিগত তথ্য দেইনি। কিন্তু আমার যাবতীয় অভিজ্ঞতার ঝুলি বলা যেতে পারে বইটিকে।’

ব্যক্তিগত জীবনে সোহা আলী খান বালিওল কলেজ, অক্সফোর্ডে মডার্ন হিস্ট্রি পড়েছেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স ও পলিটিক্যাল সাইন্স থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।সূত্র: ফেমিনা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ