শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখ দান করবেন হৃতিক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কাবিল। সিনেমাটিতে অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন তিনি। তাই অন্ধ ব্যক্তির অসহায়ত্বের বিষয়টি ভালোভাবেই উপলব্ধি করেছেন এ অভিনেতা। এবার সেই উপলব্ধি থেকে মরণোত্তর চক্ষু দানের সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি ৪৩তম জন্মদিনে চোখ দানের অঙ্গীকার করেছেন হৃতিক। কিন্তু বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি।

এ প্রসঙ্গে ভারতের আদিত্য জায়োট আই হসপিটালের চেয়ারম্যান এবং পরিচালক ডা. এস নটরাজন বলেন, ‘আমি কাবিল সিনেমার ট্রেইলার দেখার পর রাকেশ রোশানকে কল করি এবং বলি হৃতিক চোখ দানের অঙ্গীকার করবেন কিনা। আমি অবাক হয়ে যাই, যখন তিনি জানান তার ছেলে ইতোমধ্যেই এ অঙ্গীকার করেছেন। আমি যখন হৃতিকের সঙ্গে কথা বলি, তখন তিনি আমাকে জানান, চোখ দানের অঙ্গীকারের মাধ্যমে তিনি তার জন্মদিন উদযাপন করেন।’

তিনি আরো বলেন, ‘যদিও তিনি তার জন্মদিনে অঙ্গীকারটি করেছেন তবু বিষয়টি আমাদের গোপন রাখতে অনুরোধ করেছিলেন। এখন আমরা এটি প্রকাশ করছি যেন বিষয়টিতে উদ্বুদ্ধ হয়ে সবাই তাকে অনুসরণ করেন।’

তবে বলিউড অভিনয়শিল্পীদের মধ্যে শুধু যে হৃতিক এমন মহৎ সিদ্ধান্ত নিলেন তা কিন্তু নয়। এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি স্যানন, রণদীপ হুদা, কাজল আগরওয়ালের মতো তারকারা মরোণত্তর চক্ষু দানের অঙ্গীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা