শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে মামলা প্রত্যাহার

news-image

আদালত প্রতিবেদক : চুক্তিবদ্ধ হয়ে চলচ্চিত্রে অভিনয় না করার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন প্রযোজক জসিম উদ্দিন।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে প্রযোজক জসিমের পক্ষে হাবিবুর রহমান এ মামলা প্রত্যাহার করেন।

প্রত্যাহারের সময় হাবিবুর বলেন, ‘আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়ে যাওয়ায় মামলা প্রত্যাহার করে নিয়েছি। এ নিয়ে আমার আর কোনো অভিযোগ নাই।’

এদিকে পপির ঠিকানায় সমন জারি করা হলেও তিনি আদালতে হাজির হননি। তাঁর অনুপস্থিতিতে মামলা প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে চিত্রপরিচালক জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ‘দি আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি।

মামলার দিন বিচারক বাদীর জবানবন্দি শুনে ১ ফেব্রুয়ারি চিত্রনায়িকাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, পরিচালক দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে আমমোক্তারনামার ক্ষমতাবলে মামলাটি করেন সিন-সিনারি প্রডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া।

আরজিতে বলা হয়, “চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য গত বছরের ১ অক্টোবর চুক্তি করেন। তিনি প্রাথমিক অবস্থায় দুই লাখ টাকা সম্মানীও গ্রহণ করেন। পরে বাদী ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করেন। নায়িকা শিডিউল না দেওয়ায় আইনজীবীর মাধ্যমে টাকা চেয়ে আইনি নোটিশ পাঠান বাদী। কিন্তু পপি সে নোটিশ পাওয়ার পরও তা অবহেলা করেন।”

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা