শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় বোনের গানে ঠোঁট মেলাবেন ছোট বোন

news-image

বিনোদন প্রতিবেদক : বড় বোনের গাওয়া গানে পর্দায় ছোট বোনকে ঠোঁট মেলাতে দেখা যাবে এবার। সাহাদত হোসেনের অহংকার ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন নাজমিন মিমি। আর তাঁরই ছোট বোন বুবলী সেই ছবির নায়িকা।
সম্প্রতি রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে মিমি ও ইমরানের দ্বৈত কণ্ঠে গানটি ধারণ করা হয়। ‘বুকের ভেতর’ শিরোনামে গানটির কথা ও সুর-সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

মিমি ও বুবলী দুই বোনের কাছে বিষয়টি দারুণ আনন্দের। এ ব্যাপারে মিমি বলেন, ‘বুলবুল ভাই গানটি গাওয়ার আগে সারপ্রাইজের কথা বলেছিলেন আমাকে। কিন্তু পরে বুবলীর মুখ থেকে জানতে পারি আসল ঘটনা।

‘এ পর্যন্ত চলচ্চিত্রে প্রায় ৫০০ গান গেয়েছি! কিন্তু অহংকার ছবির এই একটি গানে আটকে গেছি আমি। চলচ্চিত্রে নিজের গাওয়া কোনো গানই আমাকে এত আবেগাপ্লুত করেনি। এই গানটিতে বুবলী ঠোঁট মেলাবে, জানার পর বিষয়টি আমার হৃদয়ের আরও গভীরে জায়গা করে নিয়েছে।’

নায়িকা বুবলী এ বিষয়ে বলেন, ‘পর্দায় প্রথম বোনের গাওয়া গানে ঠোঁট মেলাব। এখনো গানটির শুটিং হয়নি। তবে গানটির রেকর্ডিংয়ের খবর জানার পর থেকে এই গান ঘিরে আমার মধ্যে এক অন্য রকম অনুভূতি কাজ করছে। শুটিং হওয়ার পর এই গানটি সারা জীবনের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে আমাদের দুই বোনের কাছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা