শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হেট স্টোরি-ফোর’-এ উত্তাপ ছড়াবেন সানা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানা খান। ওয়াজা তুম হো সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকের মনে শিহরণ জাগিয়েছেন। শোনা যাচ্ছে, বলিউডের সবচেয়ে সফল ইরোটিক-থ্রিলার ‘হেট স্টোরি’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা হেট স্টোরি-ফোর-এও উত্তাপ ছড়াবেন সানা।

বর্তমানে হেট স্টোরি-ফোর সিনেমাটির চিত্রনাট্যের কাজ করছেন পরিচালক বিশাল পান্ডে। ওয়াজা তুম হো সিনেমায় তিনি সানাকে নিয়েছিলেন। হেট স্টোরি ফ্র্যঞ্চাইজির পরবর্তী কিস্তিতে কাকে রাখবেন এ নিয়ে বিশেষ কিছু না বললেও সানার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিশাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে, এ সময় বিশেষ কাউকে মাথায় রাখতে চাই না। সানা থাকবেন কিনা এ বিষয়ে বলব, তিনি অসাধারণ অভিনেত্রী। আমি আবারো তার সঙ্গে কাজ করতে পারলে খুশি হব।’

গত বছর মুক্তি পায় সানা খানের ওয়াজা তুম হো সিনেমাটি। বক্স অফিসে খুব একটা সুবিধা না করতে পারলেও সিনেমায় সানার খোলামেলা উপস্থিতির কারণে বেশ আলোচনায় ছিল সিনেমাটি। এছাড়া সিনেমাটি নির্মাণের সময় পরিচালক বিশালের সঙ্গে সানার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল। যদিও এ গুঞ্জন অস্বীকার করেছেন সানা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা