বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করণের ছবিতে সাইফের আলি খানের মেয়ে?

news-image

বিনোদন ডেস্ক : করণ মালহোত্রার ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল সাইফ আলি খানের মেয়ের। তবে এখন শোনা যাচ্ছে সারা আলি খান নাকি আর করণের ছবিতে কাজ করবেন না।

করণ এর আগে হৃতিক রোশনের সঙ্গে কাজ করেছেন। অগ্নিপথ পরিচালনা করেছিলেন তিনি। অমিতাভ বচ্চনের ছবি অগ্নিপথের রিমেক ছিল সেটি। তবে এবার আর অ্যাকশন ফিল্ম তিনি করবেন না। এবার তিনি একটি রোম্যান্টিক কমেডি ড্রামার স্ক্রিপ্ট লিখেছেন। সেই ছবিতেই দেখা পাওয়ার কথা ছিল সারা আলি খান আর হৃতিক রোশনের।

মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিতে সারার বিপরীতে অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের। কিন্তু, তিনি ছবি থেকে সরে গেছেন। কারণ সাম্প্রতিকতম ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। শেষ করণ ও হৃতিকের দেখা হয়েছিল নভেম্বর মাসে। তারপর থেকে তাঁরা আর দেখা করেননি। ফলে কথাবার্তাও আর এগোয়নি। হিরোর জায়গা এখন ফাঁকা। সেই জায়গা যতদিন না ভর্তি হচ্ছে, ততদিন ছবির কাজ শুরু হবে না। তাই এখন সারার বলিউড ডেবিউয়ের টালমাটাল অবস্থা। শোনা যাচ্ছে তিনি নাকি করণের ছবিতে অভিনয় করছেন না। ছবির নামও এখনও ঠিক হয়নি। তবে ছবির প্রযোজক ঠিক হয়ে গেছে। ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ