বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনশালি নিগ্রহের প্রতিবাদে ‘রাজপুত’ পদবী হটালেন সুশান্ত

news-image

বিনোদন ডেস্ক :বলিউডের আনাচে-কানাচে এখন শুধুই প্রতিবাদের ভাষা৷ ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা বনশালির উপর করনি সেনার হামলার তীব্র ধিক্কার জানাচ্ছেন বলি সেলেবরা৷ প্রতিবাদের এই আন্দোলনে এবার সামিল হলেন সুশান্ত সিং রাজপুত৷ টুইটারে নিজের নাম থেকে ‘রাজপুত’ পদবীটিই সরিয়ে দিলেন অভিনেতা৷

‘পদ্মাবতী’র সেটে থাপ্পড় বনশালিকে, চলল ব্যাপক ভাঙচুর

শুধু নিজের পদবী বাদ দিয়েই ক্ষান্ত হননি সুশান্ত, টুইটারে বনশালির উপর আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ তিনি প্রশ্ন তুলেছেন, কোন পথে আমরা যাচ্ছি? মানবিকতার থেকে বড় কোনও ধর্ম বা জাতি হয় না৷ হিংসা কোনও সাহসিকতা নয়৷ কাপুরুষরাই এই ধরনের কাজ করে৷ যতদিন পর্যন্ত আমরা নিজেদের পদবী আঁকড়ে বসে থাকব, ততদিন ভুগতে হবে৷ সাহস থাকলে নিজের নাম নিয়ে সামনে এসো৷ এমনটাই বিস্ফোরক সুশান্ত৷

পরিচালকের হেনস্তার প্রতিবাদে সরব হয়েছে গোটা বলিপাড়া৷ দীপিকা-রণবীর-শাহিদ থেকে করণ জোহর, অনুরাগ কশ্যপ, সবাই পাশে দাঁড়িয়েছেন পদ্মাবতীর পরিচালকের৷

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

বনশালিকে মারধরের ঘটনায় নীরবতা ভাঙলেন দীপিকা, রণবীর ও শাহিদ

এদিকে ঘটনার পর থেকেই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা সংস্থা৷ যদিও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ছবিতে ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর সম্পর্ক নিয়ে কোনও আপত্তিকর দৃশ্য শুট করা হয়নি বলেও জানানো হয়েছে৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ